শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে একটি জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শেরপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে গজনী একাদশ (গোলাপি দল) বনাম মধুটিলা একাদশ (সবুজ দল) দলের মধ্যকার এই ‘প্রীতি ফুটবল ম্যাচ’ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত থেকে উপভোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম; আরআই পুলিশ লাইন্স মো. ইসরাফিল হোসেনসহ শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
উত্তেজনাপূর্ণ এই প্রীতি ফুটবল ম্যাচে গজনী একাদশ ৩–১ গোলের ব্যবধানে মধুটিলা একাদশকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. মিজানুর রহমান ভূঁঞা মহোদয়।
রিপোর্টার্স২৪/আয়েশা