| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ হস্তান্তর বাতিলের দাবিতে দুই দিনের কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ২০:৫০:৫২:অপরাহ্ন  |  ১২২৪১৬১ বার পঠিত
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ হস্তান্তর বাতিলের দাবিতে দুই দিনের কর্মসূচি

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের সিসিটি-এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বন্দর রক্ষা পরিষদ। সংগঠনের যুগ্ম আহ্বায়ক চিরন্তন চিরুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ডিসেম্বর নগরের দেওয়ানহাট, নয়াবাজার ও বন্দর টিলা মোড় থেকে চট্টগ্রাম বন্দর গেট পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। এতে বন্দর কর্মচারীরা ১ ঘণ্টা কলমবিরতিও পালন করবেন।

পরে ৩ ডিসেম্বর সল্টগোলা মোড়, বড়পোল মোড় ও আগ্রাবাদ যমুনা ভবনের সামনে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান ধর্মঘট এবং সড়ক অবরোধ করা হবে। এদিন কর্মচারীরা ৩ ঘণ্টা কলমবিরতি পালন করবেন।

বন্দর রক্ষা পরিষদ জানিয়েছে, আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে। দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না বলেও তারা দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪