| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাপ কমাতে রেল ও নৌপথ ব্যবহার বাড়ানোর পরামর্শ উপদেষ্টার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ২২:৩১:১৪:অপরাহ্ন  |  ১১৮৫৮৬০ বার পঠিত
চাপ কমাতে রেল ও নৌপথ ব্যবহার বাড়ানোর পরামর্শ উপদেষ্টার

রিপোর্টার্স২৪ ডেস্ক: সড়কের ওপর চাপ কমাতে পণ্য ও যাত্রী পরিবহনের ২০ শতাংশ রেল ও নৌপথে নিয়ে আসার প্রয়োজন বলে জানিয়েছেন রেল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সড়ক ভবনে সড়ক ও রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শুধু মহাসড়ককে ৮ লেন থেকে ১০ লেন করলে যানজট কমবে, এটি ভুল ধারণা। রেল ও নৌপথকে ব্যবহার করা না হলে সড়কে চাপ কমানো সম্ভব নয়।

রেলওয়ে খাতের দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, রেলে ভয়ঙ্করভাবে দুর্নীতি হয়েছে। প্রকল্প পরিচালক পদ সৃষ্টি করে গুরুত্বহীন বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা মানুষের কাজে আসে না। বিশেষ করে চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে ব্যাপক দুর্নীতি হয়েছে। লোকোমোটিভ ও কোচের অভাবের পেছনে এই দুর্নীতি রয়েছে।

ফাওজুল কবির আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বহু কিলোমিটার রেলপথ তৈরি হয়েছে, কিন্তু ট্রেনের সংখ্যা খুব কম, যাত্রী সংখ্যা নগণ্য। আমরা মাল্টিমডেল নীতি অনুসরণ করে রোড, রেললাইন ও ইনল্যান্ড ওয়াটার একসঙ্গে দেখব।

তিনি সাবেক রাষ্ট্রপতি ও সরকারের ফরমায়েশি প্রকল্পগুলোর উদাহরণ দিয়ে বলেন, কিশোরগঞ্জের ইটনা-মিঠামইনের রাস্তা ১০ হাজার কোটি টাকা খরচে হয়েছে, কিন্তু কার্যকারিতা নেই। পদ্মা ও যমুনা সেতুতে শিল্পায়ন হয়নি। মাতারবাড়ির প্রতি কিলোমিটার ৪৭৬ কোটি টাকা ব্যয়ের রাস্তা আমরা আর চালু করব না। আমাদের ব্যয় ও সময় কমাতে হবে, ভূমি অধিগ্রহণ সীমিত করতে হবে।

এসময় তিনি কালুরঘাটে নতুন সেতু নির্মাণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমান সরকারের সময়ে উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন আশা করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪