| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষার আইন হবে: আমানউল্লাহ আমান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ২৩:২০:৪১:অপরাহ্ন  |  ১২০৫৪১৩ বার পঠিত
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষার আইন হবে: আমানউল্লাহ আমান

কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের সম্পত্তি ও অধিকার রক্ষায় বিশেষ আইন গ্রহণ করা হবে। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ শাসনামলে সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের জমি-বাড়ি দখল করা হয়েছে এবং তাদের উপর নির্যাতন চালানো হয়েছে।

শুক্রবার কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি আমলে সংখ্যালঘু ভাই-বোনেরা নিরাপদে থাকতেন এবং ভবিষ্যতেও তাদের অধিকার রক্ষা করা হবে। তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিগুলো ভোটের বিনিময়ে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে।

আমানউল্লাহ আমান সরকার ক্ষমতায় এলে জনগণের সুবিধার জন্য গ্যাস সরবরাহসহ মৌলিক সেবা স্বাভাবিকভাবে চালু করা হবে এবং কেরানীগঞ্জকে আধুনিক শহরে রূপান্তর করা হবে বলে জানান।শ্রী দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪