| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা সাদ্দাম হত্যার ঘটনায় থানায় ঘেরাও

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০০:৩৮:৩৩:পূর্বাহ্ন  |  ১২১৮৪০৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা সাদ্দাম হত্যার ঘটনায় থানায় ঘেরাও

রিপোর্টার্স২৪ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে সদর থানা ঘেরাও করেছেন এলাকাবাসী ও স্বজনরা। তারা মামলার দ্রুত রেকর্ড ও অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলীপের গ্রেপ্তার দাবি করেন।

শুক্রবার সন্ধ্যায় কান্দিপাড়া এলাকার বাসিন্দারা থানা প্রাঙ্গণে জড়ো হয়ে স্লোগান দেন এবং অভিযোগ গ্রহণ না করা পর্যন্ত না ফেরার ঘোষণা দেন। তাদের অভিযোগ, সাদ্দামকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে, অথচ মামলা না নেওয়া ও গ্রেপ্তার না হওয়া হতাশাজনক।

বৃহস্পতিবার মধ্যরাতে সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসেন দিলীপ এ হত্যাকাণ্ডে জড়িত।

সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪