| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৭:৫৩:৫২:পূর্বাহ্ন  |  ১১৯৯০৬৭ বার পঠিত
ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এতে উভয়পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকায় তিনটি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর করা হয় এবং গবাদি পশুসহ মালামাল লুটপাটের শিকার হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গট্টি ইউনিয়নের আধিপত্য নিয়ে জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের সমর্থকদের মধ্যে বিরোধ শুরু হয়। সম্প্রতি এই বিরোধের জেরে উভয় নেতার সমর্থকদের কয়েক দফা সংঘর্ষও ঘটেছে। জাহিদ ও নুরু মাতুব্বর বিগত সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর তারা উভয়েই বিএনপিতে যোগ দিয়ে ইউনিয়নের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন।

এর ধারাবাহিকতায় মাঝে মাঝে একপক্ষ অন্য পক্ষের সমর্থকদের ওপর হামলা চালিয়ে আসছে। শনিবার সকালে উভয়পক্ষের হাজারো সমর্থক দেশীয় অস্ত্র, ঢাল, কাতরা, ভেলা ও টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায় সংঘর্ষ বালিয়া বাজার, কাঠিয়ার গট্টি গ্রাম ও বালিয়া গট্টি গ্রামে ছড়িয়ে পড়ে। এতে বালিয়া গট্টি, আড়ুয়াকান্দী, ঝুনাখালি, মেম্বার গট্টি, ভাবুকদিয়া, সিংহপ্রতাব, গট্টি, কানুইর, দিয়াপাড়া, জয়ঝাপ, আগুলদিয়া, মোড়হাটসহ অন্তত ২০টি গ্রামের মানুষ অংশ নেন। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কিত নারী ও শিশুদের নিরাপদ আশ্রয়ের জন্য এদিক-ওদিক ছুটাছুটি করতে দেখা যায়।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। এর মধ্যে ওমর ফারুক নামের এক যুবকের পাঁচটি বসতবাড়ি লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরকে এ বিষয়ে বক্তব্যের জন্য একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল জানান, সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘক্ষন চেষ্টার পর বেলা ১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪