| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শা-বেনাপোলবাসীর হৃদয়ে চিরস্মরণীয় ডা. কাজী নাজিব হাসান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৯:২৭:৩৫:পূর্বাহ্ন  |  ১১৮২৩১০ বার পঠিত
শার্শা-বেনাপোলবাসীর হৃদয়ে চিরস্মরণীয় ডা. কাজী নাজিব হাসান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা আনতে ড. ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রশাসনিক পর্যায়ে ব্যাপক রদবদল শুরু করেছে। সমগ্র দেশের মতো যশোর জেলার সীমান্তবর্তী শার্শা উপজেলায়ও বদলি কার্যক্রমের আওতায় এসেছে। শার্শা উপজেলার শীর্ষস্থানীয় ইউএনও ডা. কাজী নাজিব হাসানকে বদলি করা হয়েছে। দক্ষ ও মানবিক এই কর্মকর্তা বদলিতে শার্শা-বেনাপোলবাসীর মনে গভীর শূন্যতার সৃষ্টি করেছেন।

ডা. নাজিব হাসান একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক। তিনি এমবিবিএস খেতাবপ্রাপ্ত চিকিৎসকও বটে। গত এক বছরে তিনি শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার দায়িত্বভার পালন করেছেন। শার্শা-বেনাপোলবাসীর কাছে তিনি শুধু একজন ইউএনও নন, ছিলেন একজন আপনজন, যিনি সমস্যার সমাধান, দুর্যোগে সহায়তা এবং জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন।

গত এক বছরে তার নেতৃত্বে শার্শা-বেনাপোল এলাকায় উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে:

- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা।

- বেনাপোল ইউনিয়ন পরিষদের সামনে আর্সেনিক ও আয়রন মুক্ত পানির প্ল্যান্ট স্থাপন।

- শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ডেকোরেটিভ টাওয়ার লাইট স্থাপন।

- হাবিবুর রহমান বিশ্বাস নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে কালভার্ট ও নতুন রাস্তা নির্মাণ।

- বেনাপোল পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতা কার্যক্রম।

- বেনাপোল পৌর বলফিল্ড ঈদগাহ ময়দানে চার হাজার ফিট নামাজের কার্পেট প্রদান।

- নদীর তীর থেকে নবজাতক শিশুর উদ্ধার ও দত্তক প্রদান।

- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শার্শা উপজেলার প্রতিনিধিত্ব।

- RUTDP প্রকল্পের আওতায় বেনাপোল পৌরসভার চুক্তি স্বাক্ষর ও ড্রেন, রাস্তা, স্ট্রিট লাইট নির্মাণ।

- দুর্গাপূজা মন্ডপে সরকারের পক্ষ থেকে চালের উপ-বরাদ্দ প্রদান।

- বেনাপোল আন্তর্জাতিক পৌর গেইটে কলেমা তৈয়বা স্থাপন।

- প্রতিবন্ধী পরিবারকে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী প্রদান।

- উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের পাঠ্যবই ও শিক্ষাসামগ্রী সহায়তা।

- স্কুলে যাতায়াতের জন্য অস্থায়ী গেট স্থাপন ও গেটম্যানের ব্যবস্থা।

- সরকারি হজ নিবন্ধন ও প্রশিক্ষণ বিষয়ে ভিডিও কনফারেন্স।

- যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ (গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন)।

- শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ।

- দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।

- ক্যান্সার আক্রান্ত শিশু রাফিয়া (৬) এর চিকিৎসায় সহায়তা।

- বাহাদুরপুর ডিসি ইকো পার্কে বোট ক্লাব চালু।

- শার্শা ও বেনাপোল বাজারে হাই মাস টাওয়ার লাইট স্থাপন।

গত এক বছরে এসব সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের স্বাক্ষী হয়েছে শার্শা ও বেনাপোল। দক্ষ, মানবিক ও নিরহঙ্কার এই কর্মকর্তা বদলি হওয়ায় শার্শা-বেনাপোলবাসীর মধ্যে শূন্যতার অনুভূতি বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪