| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১০:১৫:২২:পূর্বাহ্ন  |  ১১৯৬২৭১ বার পঠিত
ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
ছবির ক্যাপশন: নিহত মুরাদ হোসেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরের পবহাটিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় পবহাটি মন্ডলপাড়া গ্রামের ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই আলম মন্ডলের তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। এর জের ধরে শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে মুরাদ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে আলম মন্ডলের ছেলে সৌরভ ও তার সঙ্গীরা।

আহত মুরাদ হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪