| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১১:৪৬:৪০:পূর্বাহ্ন  |  ১২১১৫৯৩ বার পঠিত
গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীর শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানায় শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাবারের বিরতির পর হঠাৎ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অচেতন, মাথা ঘোরা, বমি ভাব ও মুখ দিয়ে লালা ঝরার উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের সিট সংকটের কারণে অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশপাশের বেসরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে। একযোগে বিপুল সংখ্যক রোগী আসায় চিকিৎসাসেবায় চাপ সৃষ্টি হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানা গেছে।

এদিকে কারখানার প্রধান ফটক ও হাসপাতালে শ্রমিক, স্বজন ও এলাকাবাসীর ভিড় দেখা যায়। ঘটনার পর স্থানীয় প্রশাসন, শিল্প পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিরা হাসপাতালে এবং কারখানায় গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

শ্রমিকরা জানান, লাঞ্চ শেষে কয়েকজন প্রথমে মাথা ঘোরা অনুভব করেন। পরে একে একে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ ভয়ে কারখানা ছাড়েন, কেউ দৌড়ে হাসপাতালে আসেন।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রোমানা আক্তার বলেন, দুপুরের পরপরই অসংখ্য শ্রমিককে অচেতন অবস্থায় আনা হচ্ছে। কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, কারও মুখ দিয়ে লালা বের হচ্ছে। আমরা চিকিৎসা দিচ্ছি, তবে এতজন শ্রমিক একই উপসর্গে অসুস্থ হওয়ার কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনার তদন্ত চলছে। এটি দুর্ঘটনা, খাদ্যদূষণ না অন্য কোনো কারণ সব দিকই যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪