| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদী প্রেস ক্লাবে নির্বাচনে সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১৪:৪৪:০৬:অপরাহ্ন  |  ১২০৭০২১ বার পঠিত
নরসিংদী প্রেস ক্লাবে নির্বাচনে সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ
ছবির ক্যাপশন: সভাপতি মাখন দাস , সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ

নরসিংদী প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭খ্রি.) সম্পন্ন হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস এবং সাধারণ সম্পাদক পদে ইউএনবি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হয়েছেন। 

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল ও ইভিনিং নিউজ ও বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হলধর দাস, সহ-সাধারণ সম্পাদক সাপ্তাহিক সোনালী বাংলাদেশের সম্পাদক ও দৈনিক প্রভাত-এর জেলা প্রতিনিধি মোঃ সোহেল এস হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক মোঃ ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক ডিবিসি নিউজ-এর জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার সম্পাদক এ টি এম মোস্তফা (বাবর) ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ভূঁঞা। নির্বাচনে মোট ৬১ টি ভোটের মধ্যে ৫৬টি ভোট কাস্ট হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ্যাড. কাজী নজরুল ইসলাম, তার সহযোগীতায় ছিলেন নির্বাচন কমিশনার এম.এ মোমেন মিয়া ও এ্যাড. খন্দকার মেহেদী হাসান। 


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪