| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৯:০৬:৫৫:পূর্বাহ্ন  |  ১৯৭০৩৫৯ বার পঠিত
শ্রীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে   মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ছবির ক্যাপশন: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিফাত (১২) নামের মাদ্রাসা ছাত্রের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিফাত (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত ধনুয়া হাজী মার্কেট এলাকার বাবুল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চলন্ত ট্রাকটি সিফাতের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

স্বজনরা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে বাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪