| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ম্যাচ, উৎসব, যুবউদ্যম—প্রাণ ফিরিয়ে দিচ্ছে ফুটবল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১৬:৪২:৩০:অপরাহ্ন  |  ১১৯২৮৩৫ বার পঠিত
ঝিনাইদহে ম্যাচ, উৎসব, যুবউদ্যম—প্রাণ ফিরিয়ে দিচ্ছে ফুটবল

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব (কুষ্টিয়া) এবং সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার (ঢাকা)।

উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ হয়েছিল; শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা, আক্রমণ-পাল্টা আক্রমণ, রোমাঞ্চকর লড়াই। দুই দলের গোলরক্ষক পোড়াদহের ইব্রাহিম, আর সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের শাওন; প্রত্যেকই কয়েক দফা নিশ্চিত গোল বাতিল করে দর্শকদের মুগ্ধ করেন।

তবে ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ৩২তম মিনিটে, যখন রক্ষণভাগের ভুলে পোড়াদহ ওয়ান্ডার্সের আব্রাহামের করা একটি নিয়ন্ত্রিত শটে গোল হজম করে; এরপর ম্যাচে আর কোনো গোল হলো না। ম্যাচ শেষ হয় ১–০ গোলে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের জয় দিয়ে।

দর্শকরা ম্যাচ শেষে বলেছেন, যদি নিয়মিত এমন প্রতিযোগিতার আয়োজন করা যায়, তাহলে এলাকার যুব-তরুণরা খেলাধুলাই করবে, মাদকাসক্তি থেকে দূরে থাকবে। আয়োজকরা ৩নং সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল আলাউদ্দিন ও হাবিব বলেছে, আমাদের উদ্দেশ্য ছিল ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দেওয়া এবং যুব সমাজকে খেলাধুলার দিকে আকৃষ্ট করা।

গত ৩ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলার মোট ৮টি দল অংশ নিয়েছিল। আয়োজন করেছিল উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাব।

রিপোর্টা্র্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪