টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোয়ালিয়াবাড়ী ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়ছোঁয়া গণদোয়া। চারপাশজুড়ে ছিল নিঃশব্দ প্রত্যাশার তরঙ্গ প্রার্থনার হাত উঠতেই বাতাস যেন একটু থমকে দাঁড়িয়েছিল।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজীর আহমেদ টিটোর পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঞ্চে স্থাপিত বিশাল ব্যানারে ছিল একটি মাত্র বার্তা দেশনেত্রীর সুস্বাস্থ্য, জাতির শান্তি।
সমবেত মানুষদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় একই প্রার্থনা তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।
বেনজীর আহমেদ টিটো বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারলেও মুঠোফোনে বক্তব্য দিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশনেত্রী আমাদের হৃদয়ের আলো। তার আরোগ্যের জন্য আপনাদের দোয়া আমাদের শক্তি, আমাদের আশ্রয়।
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।
এছাড়াও অংশ নেন বিএনপির দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
আয়োজনের সভাপতিত্ব করেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ।
নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু রাজনৈতিক প্রত্যাশা নয়, নাগরিক হৃদয়ের প্রার্থনা। আমরা সবাই এক কণ্ঠে তার আরোগ্যের জন্য দোয়া করছি।
দোয়া মাহফিলে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সবাই প্রার্থনার হাত তুলেছিল একই আশায়। শেষমেশ এক আবেগঘন মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয় দোয়া মাহফিল।
রিপোর্টার্স২৪/বাবি