| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে দোয়া অনুষ্ঠান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ২০:৩৭:৪৪:অপরাহ্ন  |  ১২১৬৫৩০ বার পঠিত
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে দোয়া অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি: বিএনপি দলীয় বাগেরহাটের সাবেক জনপ্রিয় এমপি এমএইচ সেলিম বিএনপির দেয়া ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। শনিবার(২৯ নভেম্বর) বিকেলে বাগেরহাট সদরের দেপাড়া এলাকায় বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা এম এ এইচ সেলিম।

জেলা যুবদলের সাবেক সভাপতি  ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহাবুবুর রহমান টুটুল, অ্যাডঃ আব্দুস সবুর, জেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা আক্তার, রেহেনা আক্তার লাকি, বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ শহীদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় এমএ এইচ সেলিমের দুই ছেলে মেহেদী হাসান প্রিন্স ও  সামিট হাসান উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা সহ উপস্থিত জনসমাবেশে বিএনপির দেয়া ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতারন করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪