| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোটরসাইকেল টোল নিয়ে সংঘর্ষ, তিন কর্মী আহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ২৩:১৩:০২:অপরাহ্ন  |  ১১৭৫৩৪৮ বার পঠিত
মোটরসাইকেল টোল নিয়ে সংঘর্ষ, তিন কর্মী আহত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে মোটরসাইকেলের টোল চাওয়াকে কেন্দ্র করে সপ্তম চীন মৈত্রী সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে টোল আদায়কারী প্রতিষ্ঠানের তিন কর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পখিরা এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, কয়েক যুবক মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়ার সময় টোল দিতে অস্বীকৃতি জানান। এতে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে টোল অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের পরিচয় শনাক্তে অভিযান চলছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আদিল হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টা্র্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪