| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রিশালে সাংবাদিক নির্যাতন: মামলা, গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১৭:২৯:৫৯:অপরাহ্ন  |  ১৯৬৮৫৫৭ বার পঠিত
ত্রিশালে সাংবাদিক নির্যাতন: মামলা, গ্রেপ্তার ২

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হয়েছেন। 

শনিবার সকালে হরিরামপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য ছাইফুল ইসলাম স্বপনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক মতিউর রহমান সেলিম ও এস এম মাসুদ রানা গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, হঠাৎ স্বপনের নেতৃত্বে ১৫–২০ জন তাদের ওপর হামলা চালায়। ছিনিয়ে নেয় মোবাইল ফোন, ক্যামেরা, মানিব্যাগ ও মোটরসাইকেলের চাবি। মারধর করে দুই সাংবাদিককে আটকে রাখা হয়। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাদের রক্ষা করেন। উদ্ধার করতে গেলে সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ ও রাকিবুল হাসান সুমনও হামলার শিকার হন।

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, ঘটনাটি তদন্তে মামলা নেওয়া হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান চলছে।

রিপোর্টা্র্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪