রিপোর্টার্স২৪ডেস্ক: খুলনায় মিমি খাতুন (২৭) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খালিশপুর মুজগুন্নী হাইওয়ে পুলিশের নারী ব্যারাকের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ব্যারাকের নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে ছিলেন মিমি। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়ন সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, স্বামী ইমরান হোসেনের প্রতি অভিমান থেকেই মিমি আত্মহত্যা করেছেন। পারিবারিকভাবে এই বিয়ে মেনে না নেওয়ায় তাকে মানসিক চাপে পড়তে হয়েছিল বলে জানান তিনি। মৃতের বাবা–মাও হাসপাতালে পৌঁছেছেন।
রিপোর্টার্স২৪/বাবি