| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম পুলিশ সুপার হলেন মো. নাজির আহমেদ খান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৪:৩৪:৩৮:পূর্বাহ্ন  |  ১২১৩৯৪৯ বার পঠিত
চট্টগ্রাম পুলিশ সুপার হলেন মো. নাজির আহমেদ খান

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ নাজির আহমেদ খান। শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

যোগদানের পূর্বে তিনি কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। যোগদান উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে পুলিশ সুপারকে সম্মানসূচক সালামি (গার্ড অব অনার) প্রদান করা হয়। জেলায় কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

পুলিশ সুপার জেলা পুলিশের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং উপস্থিত সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। তিনি দায়িত্ব পালনে সকলের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

তিনি জেলায় কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন— চট্টগ্রামবাসীকে নিরাপদে রাখতে আরও দক্ষ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর পুলিশিং প্রতিষ্ঠা, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, পুলিশ সদস্যদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, সর্বোপরি মানুষের আস্থা অর্জনে জনবান্ধব সেবা নিশ্চিত করাই তার লক্ষ্য।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার, প্রত্যেক থানাকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা, টহল, চেকপোস্ট, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও দ্রুত প্রতিক্রিয়া টিম সক্রিয় রাখা, সহিংসতা, নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার জোর দিয়ে বলেন, “স্বচ্ছ, নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।”

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নতুন পুলিশ সুপারের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। তাঁর নেতৃত্বে চট্টগ্রাম জেলা আরও স্মার্ট, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব পুলিশিংয়ের দৃষ্টান্ত স্থাপন করবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪