| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করলেন মো. কামরুল ইসলাম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ২২:৪৯:৪৭:অপরাহ্ন  |  ১৯৬৭৭৩৭ বার পঠিত
শেরপুরে পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করলেন মো. কামরুল ইসলাম

শেরপুর প্রতিনিধি : শেরপুর পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। শেরপুরে দায়িত্বভার গ্রহণের পূর্বে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পরে বিদায়ী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নিকট থেকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

পরে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, থানা, ফাঁড়ি ও ট্রাফিক বিভাগের ইউনিট ইনচার্জদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সাতক্ষীরা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।

তিনি বর্ণাঢ্য চাকরি জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। জেলায় যোগদানের পূর্বে তিনি রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪