| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে সাতকানিয়ায় সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৪:৫৬:২৫:পূর্বাহ্ন  |  ১১৮০৬৮৯ বার পঠিত
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে সাতকানিয়ায় সড়ক অবরোধ

রিপোর্টার্স২৪ ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কেরানিহাট এলাকায় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিলে মহাসড়কটির যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা এ সময় ৬ লেনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা জানান, মহাসড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে এবং দীর্ঘদিন ধরে দাবি জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তাদের এই কর্মসূচিতে নামতে হয়েছে।

তাদের ভাষ্য—এই সড়ক শুধু স্থানীয়দের জন্য নয়; দেশের অর্থনীতি, পর্যটনখাত এবং রোহিঙ্গা ত্রাণ পরিবহনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই মহাসড়ক দিয়ে কক্সবাজারে যাতায়াত করেন। তবুও সড়কের অনেক অংশ এখনও সরু, ঢালু ও বাঁকযুক্ত, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। রাতে লবণবাহী ট্রাক চলাচলে রাস্তা পিচ্ছিল হয়ে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। দুর্ঘটনার পরপরই সড়ক প্রশস্ত করার আশ্বাস মিললেও বাস্তব অগ্রগতি নেই।

উল্লেখ্য, এর আগে ৬ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হয়। পরে ১১ এপ্রিল অন্তর্বর্তী সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানকেও স্মারকলিপি প্রদান করা হয়। তবে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়রা আবারও আন্দোলনে নেমেছেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪