| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মুহম্মদ আব্দুর রকিব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৬:৪৬:২০:পূর্বাহ্ন  |  ১১৭৮১৬২ বার পঠিত
রাঙ্গামাটিতে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মুহম্মদ আব্দুর রকিব

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রোববার (৩০ নভেম্বর) সকালে তিনি রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

দায়িত্ব গ্রহণের পর তিনি রাঙ্গামাটি জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পরিচিত হন। পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সার্কেল কর্মকর্তাসহ থানার ওসি ও বিভিন্ন ইউনিট ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, বরকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম, বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমীন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলার বিভিন্ন থানার ওসি, ইউনিট ইনচার্জ, পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা।

উল্লেখ্য, ২৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মুহম্মদ আব্দুর রকিব রাঙ্গামাটির ৪৮তম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তিনি চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪