| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের গ্রেড উন্নতির দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৭:১১:৪০:পূর্বাহ্ন  |  ১১৮২৬৩৬ বার পঠিত
নাটোরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের গ্রেড উন্নতির দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতির দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। এতে রোগীরা ভোগান্তির শিকার হন।

রবিবার (৩০ নভেম্বর) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়। কর্মবিরতির অংশ হিসেবে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা নিজ নিজ দপ্তরে তালা ঝুলিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

এ সময় তারা জানান, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দেশের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের গ্রেড উন্নয়নের দাবি এখনও বাস্তবায়ন হয়নি। ফলে একই পেশায় অন্যান্য ক্যাডারের তুলনায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪