| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে অন্তরা পরিবহন থেকে ১১ মণ শাপলা পাতা মাছ জব্দ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৯:৫৫:৩২:পূর্বাহ্ন  |  ১২২৩২৮০ বার পঠিত
বাউফলে অন্তরা পরিবহন থেকে ১১ মণ শাপলা পাতা মাছ জব্দ

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ঢাকা–বাউফল ও দশমিনাগামী অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে অবৈধ শাপলা পাতা মাছ ৫টি জব্দ করা হয়েছে। মাছগুলোর মোট ওজন ৪৯৮ কেজি, যা প্রায় সাড়ে ১২ মণ।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

জানাগেছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা, মারা, পরিবহন বা বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও চোরাচালানের মাধ্যমে ঢাকা থেকে বাউফলে এসব মাছ আনা হয়।

বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলা পাতা মাছ আনা হচ্ছে। পরে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪