| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১০:৪২:৫১:পূর্বাহ্ন  |  ১২১০৮৯১ বার পঠিত
ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ছেংগারচর বাজারে সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরি করা এবং সংরক্ষণ করার অপরাধে নিউ কাটাবন চাইনিজ রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা,সুগন্ধা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের  তারিখ উল্লেখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে প্রাইম ফুডস এন্ড বেকারি মালিককে ২০ হাজার টাকা, একই অপরাধে আল আমিন বেকারি মালিককে ২০ হাজার টাকা এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় সিঙ্গাপুর কসমেটিকস মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪