| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৫:১৪:১০:পূর্বাহ্ন  |  ১৯১০৯৯৫ বার পঠিত
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় ট্রেনের ধাক্কায় মো. জফির (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অক্সিজেন রেলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জফির আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত আব্দুল হক সওদাগরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাতে ট্রেন আসার সময় রেলগেট বন্ধ ছিল। তবে গেটের পাশে থাকা একটি ফাঁকা জায়গা দিয়ে মোটরসাইকেলসহ পার হওয়ার চেষ্টা করেন জফির। এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪