শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামের দশম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ রাকিব হোসেন রাব্বির (২১) বিরুদ্ধে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর ) বিকাল ৪টায় উপজেলার নলকূড়া ইউনিয়নের ভালুকা গ্রামে ঘটনাটি ঘটে।
মামলার তদন্তকে মিথ্যা প্রমানিত করার জন্য গতকাল সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলেছে, আসামী অপ্রাপ্ত বয়স্ক। তার জন্ম তারিখ অনুযায়ী বয়স ১৪ বছর ১১ মাস। অথচ রাকিব হাসান রাব্বির জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার বয়স ২১ বছর।
মামলা সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবত স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে বিভিন্ন কুপ্রস্তাব দিত রাব্বি । এতে মেয়েটি রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি দিত। গত শুক্রবার (৭নভেম্বর ) বিকেলে বাড়িতে কারো না থাকার সুযোগে,ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির চিৎকারে আশে পাশের লোকজনেরা এগিয়ে আসে। ধস্তাধস্তির একপর্যায়ে আসামি দৌড়ে পালিয়ে যায়। এবিষয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে ঘটনা জানালে তিনি কয়েকদিন সময় নেন মিমাংসার জন্য। আসামী পক্ষ মিমাংসার কথা বলে বিভিন্ন টালবাহানা করে সময় ক্ষেপণ করেন।
পরে ভুক্তভোগীর মা নূরেছা বেগম বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলা করার পর থেকে নূরেছা বেগমকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে আসামী পরিবারের পক্ষ থেকে। এঘটনায় সুষ্ঠ তদন্তের দাবী জানিয়েছেন নূরেছা বেগম।
রিপোর্টার্স২৪/মিতু