| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লা ইপিজেডে পাওনা টাকার দাবিতে বিক্ষোভ, ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১৪:২১:৫৩:অপরাহ্ন  |  ১১৮০২৪৫ বার পঠিত
কুমিল্লা ইপিজেডে পাওনা টাকার দাবিতে বিক্ষোভ, ভাঙচুর
ছবির ক্যাপশন: ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপ থেকে পাওনা টাকার দাবিতে বিক্ষোভ করেছেন ছাঁটাই হওয়া শত শত শ্রমিক। রবিবার (৩০ নভেম্বর) সকালে ইপিজেডের ১ ও ২ নম্বর গেট এলাকায় তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে গেট এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অভিযোগ, নাসা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি তিন মাস ধরে বন্ধ রয়েছে এবং বাকি তিনটি প্রতিষ্ঠান থেকেও হাজারের বেশি শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। কিন্তু ছাঁটাই হওয়া শ্রমিকদের সার্বিক চার্জ, আনলিভ, প্রভিডেন্ট ফান্ডসহ কোনো পাওনা পরিশোধ করা হয়নি। কোম্পানি আগে ৩০ নভেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও শেষ মুহূর্তে মাত্র ২৫ শতাংশ দেওয়ার কথা জানায়। বাকি ৭৫ শতাংশ পাওয়া যাবে কি না, তা নিয়েও শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ ছাড়া সার্বিক চার্জে বড় ধরনের অনিয়ম হয়েছে এবং প্রভিডেন্ট ফান্ডের চেক দিলেও ব্যাংকে টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। বেপজা কর্তৃপক্ষও পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় শ্রমিকদের ক্ষোভ আরও বাড়ছে।

রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা আন্দোলন চলে। দাবি আদায় না হওয়ায় বিকেলের দিকে শ্রমিকদের উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে ভাঙচুর চালান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪