| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেট্রোল দিয়ে কনটেন্ট তৈরি, মারাত্মক দগ্ধ আল আমিন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১৪:৩০:১১:অপরাহ্ন  |  ১১৭৪৬২০ বার পঠিত
পেট্রোল দিয়ে কনটেন্ট তৈরি, মারাত্মক দগ্ধ আল আমিন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। বর্তমানে তাকে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে সিসিইউতে রাখা হয়েছে।

গত শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দাড়িয়াপুর ইটখলার মোড়ের কাছে একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে ‘আগুন পোহাতে পোহাতে গোসল’—এ ধরনের কনটেন্ট ধারণের চেষ্টা করছিলেন তিনি। এ সময় চৌবাচ্চার পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর পর তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত পেট্রোল ব্যবহারের ফলে আগুন হঠাৎ উঁচু হয়ে তীব্র শিখায় রূপ নেয় এবং তিনি গুরুতর দগ্ধ হন।

সহযোগীদের বরাতে জানা গেছে, আল-আমিনের শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ পুড়ে গেছে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় পরে তাকে বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার মুহূর্তের ভিডিওতে দেখা যায়, আগুনের তীব্রতা বাড়তে থাকলে তিনি পানিতে ঝাঁপ দেন, তবে তাতেও নিজেকে রক্ষা করতে সক্ষম হননি।

কনটেন্ট ধারাভাষ্যকার আজাদ হোসেন জনি জানিয়েছেন, চিকিৎসকরা আল-আমিনকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪