| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ১৫:২১:০৯:অপরাহ্ন  |  ১১৯৬৭৭২ বার পঠিত
যশোরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

রোববার(৩০ নভেম্বর) বাদ আসর জেলা বিএনপির আয়োজনে এ দোয়ায় হাজারো মানুষ অংশ নেন। আসরের নামাজের জামাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি আব্দুল মান্নান। 

মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা–সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তার আপোষহীন নেতৃত্ব তাঁকে জাতীয় নেত্রীতে পরিণত করেছে।

পরে মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সিরাজুল ইসলামসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ইসমাইল হোসেন, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪