| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইগাতীতে ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ভুক্তভোগীকে নির্যাতনের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ২৩:৪৯:২২:অপরাহ্ন  |  ১৯৬৩০৯৫ বার পঠিত
ঝিনাইগাতীতে ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ভুক্তভোগীকে নির্যাতনের অভিযোগ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রাকিব হোসেন রাব্বি (২১)-এর বিরুদ্ধে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে ঘটনাটি ঘটে। রাব্বি ওই এলাকার মো. ছাহের আলীর ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা নূরেছা বেগম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামির পরিবারের লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নূরেছা বেগম। তিনি আরও অভিযোগ করেন, মামলার তদন্তকে মিথ্যা প্রমাণ করার জন্য গত ২৯ নভেম্বর সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলেছেন, আসামি অপ্রাপ্তবয়স্ক—তার জন্মতারিখ অনুযায়ী বয়স ১৪ বছর ১১ মাস। অথচ রাকিব হোসেন রাব্বি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ২১ বছর।

নূরেছা বেগম বলেন, দীর্ঘদিন যাবৎ স্থানীয় গ্রীন সোলজার পাবলিক স্কুলে যাওয়ার পথে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিত রাব্বি। গত শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে আমার মেয়েকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় মেয়ে চিৎকার করলে আশপাশের লোকজনের সহায়তায় রাব্বিকে আটক করা হয়। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে সে দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে জানালে তিনি কয়েকদিন সময় নেন মীমাংসার জন্য। কিন্তু আসামিপক্ষ মীমাংসার কথা বলে বিভিন্ন টালবাহানা শুরু করলে আদালতে মামলা করেন ভুক্তভোগী।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪