| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেন্ট মার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৮:২৯:৫৫:পূর্বাহ্ন  |  ১২১১৮০০ বার পঠিত
সেন্ট মার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু
ছবির ক্যাপশন: সেন্ট মার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক : সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে বঙ্গোপসাগরে স্পিডবোট ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সেন্ট মার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার এবং তার মেয়ে শিশু মাহিমা আক্তার।

দুর্ঘটনা সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে অদূরে গোলারচর সংলগ্ন সাগরে ঘটে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ৮ যাত্রীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন মা-মেয়েকে, বাকি ৬ যাত্রীর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহত মা-মেয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে টেকনাফ যাচ্ছিলেন।

তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকেই কক্সবাজার থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমদিনে ১১৭৪ জন পর্যটক ৩টি জাহাজে সেন্ট মার্টিনে পৌঁছেছেন। আগামী দুই মাস পর্যটকদের জন্য সেন্ট মার্টিন রাত্রিযাপনের জন্য উন্মুক্ত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪