নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় ১১টি সরকারি মাধ্যমিক শিক্ষকের নবম গ্রেড বাস্তবায়নসহ চার দফা দাবিতে টানা তিনদিনের কর্মবিরতি চলছে। আজ সোমবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে স্থগিত করা হয়েছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রাখার এ আন্দোলন অযৌক্তিক বলে দাবি করেছেন অভিভাবকরা। কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন, অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে ফিরে যাচ্ছেন।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও দুইদিন তাদের এই কর্মসূচি চলবে। তবে শিক্ষার্থীদের কোন প্রকার ক্ষতি যাতে না হয়, তাই দ্রুতই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
রিপোর্টার্স২৪/এসএন