| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু: অসুস্থ ১০

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৯:৩১:৪৫:পূর্বাহ্ন  |  ১২১২৮০৫ বার পঠিত
বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু: অসুস্থ ১০

বাউফল প্রতিনিধি: বাউফলের দাশপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম খেজুরবাড়িয়া গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই দিনে ৬টি মহিষ মারা গেছে। আরও ১০টি মহিষ গুরুতর অসুস্থ বলে জানা গেছে। মৃত মহিষগুলোর মোট মূল্য প্রায় ১২ লাখ টাকা। কী কারণে মহিষগুলো মারা যেতে পারে—এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি চিকিৎসকরা।

মহিষগুলোর মালিক আব্দুল খালেক রাখালদের মাধ্যমে একই ইউনিয়নের সোনাবড়ু এলাকায় মহিষ পালন করে আসছেন। তাঁর পালে মোট ১৬টি মহিষ ছিল।

গত কয়েক দিন ধরে মহিষগুলো খাবার বন্ধ করে দেয় এবং মুখ দিয়ে লালা ঝরতে থাকে। বিষয়টি জানার পর আব্দুল খালেক মহিষগুলো বাড়ি নিয়ে আসেন।

এর মধ্যে রবিবার ৩টি এবং আজ সোমবার সকালে আরও ৩টি মহিষ মারা যায়। বাকি মহিষগুলোর অবস্থাও গুরুতর।

আব্দুল খালেক মুহুরি বলেন, প্রথমে তিনটি মহিষ মারা যাওয়ার পর রবিবার উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে ডাক্তার এনে চিকিৎসা করানো হয়। এরপরও সোমবার আরও ৩টি মহিষ মারা যায়। কী কারণে মহিষগুলো মারা যেতে পারে—এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি।

স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, মহিষগুলো অজ্ঞাত রোগে আক্রান্ত হলেও পাশের বাড়িতে থাকা অন্যদের মহিষ সুস্থ রয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান বলেন, “আমি ঘটনাস্থলে এসেছি। মহিষগুলো কী কারণে মারা গেছে—এ মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠাবো। রিপোর্ট এলে কারণ জানা যাবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪