| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে বানানো হচ্ছিল আগ্নেয়াস্ত্র

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৯:৩৮:৩৮:পূর্বাহ্ন  |  ১২০৪৬৯৩ বার পঠিত
লক্ষ্মীপুরে ওয়ার্কশপে বানানো হচ্ছিল আগ্নেয়াস্ত্র

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারস্থ কলেজ রোডে মোল্লা নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ডিবি পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এই অভিযান চালায়। এ সময় ওয়ার্কশপটি থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এতে আগ্নেয়াস্ত্র তৈরির সব সরঞ্জামই ছিল। তবে অভিযানের খবর পেয়ে ওয়ার্কশপটির মালিক নুর উদ্দিন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নুর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর গোফরানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ওয়ার্কশপটি ডিবি পুলিশের নজরদারিতে ছিল।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটো জানান, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি পিস্তলসহ আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪