| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ থাকায় জরিমানা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১০:৪৭:৫৭:পূর্বাহ্ন  |  ১১৮৫৪৭৩ বার পঠিত
মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ থাকায় জরিমানা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ওয়ান মিনিট’-এর মিষ্টির শিরায় পোকা ও সিগারেটের অংশ পাওয়া যাওয়ায় জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরও দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে মোট তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব সড়কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও অনুমোদনবিহীন কাশের চকলেট বিক্রির অপরাধে ইউনিক ফার্মার মালিককে ৮ হাজার টাকা, মিষ্টির শিরায় পোকা ও সিগারেটের অংশ পাওয়ায় ‘ওয়ান মিনিট’-এর মালিককে ৫ হাজার টাকা এবং বিদেশি পণ্যের আমদানিকারকের স্টিকার না থাকায় রেড রোজ কসমেটিকসের মালিককে ৮ হাজার টাকা—মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছেন। এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪