| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১০:৫২:৫৩:পূর্বাহ্ন  |  ১২০৬২২০ বার পঠিত
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের মানড়ায় স্থাপিত জুলাই-আগস্টের স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, ভোরের আলো ফোটার আগে অন্ধকারের মধ্যে একটি প্রাইভেটকার ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া এলাকায় স্মৃতিস্তম্ভের কাছাকাছি এসে থামে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, ওই গাড়ি থেকে দু’জন ব্যক্তি নামেন। পরে জুলাই-আগস্টের স্মৃতিস্তম্ভের গোড়ায় গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দিয়ে সটকে যায় তারা। এই আগুনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, স্মৃতিস্তম্ভের পাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আগুনের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪