| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় গরু সদকা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৫:০২:০৩:পূর্বাহ্ন  |  ১৯৫৯১৭২ বার পঠিত
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় গরু সদকা

বগুড়া প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বগুড়ায় গরু সদকা, কোরআন খতম ও গরিব অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে এই সদকা করা হয়। বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে কোরআন খতমের পর দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা মো. মনোয়ার হোসেন। দোয়া মাহফিল শেষে গরিব, অসহায়, শহরের রিকশাচালক ও সিএনজিচালক এবং ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মাংস বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন মণ্ডল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাফেজ জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, আব্দুল গফুর দারা, মাহবুব হাসান লেমন, এসএম রফিকুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ, শফিকুল ইসলাম শফিক, আবু জাফর জেমস, আব্দুল আওয়াল, কনক সরকার, সোহেল রানা সুমন, খান জাহাঙ্গীর আলম, আতিক মল্লিক, আতিকুজ্জামান সজীব, খায়রুজ্জামান জিয়া, আনোয়ার সাদাত, শহিদুল ইসলাম, মুন্না, সোয়েব সাহরিয়ার, শিমুল ইসলাম জকি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোয়েব ইসলাম অভি, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ, আরিফিন খালিদ প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪