| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে মাধ্যমিক শিক্ষকদের ৪ দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১১:০৮:১৯:পূর্বাহ্ন  |  ১২১২২৪০ বার পঠিত
খাগড়াছড়িতে মাধ্যমিক শিক্ষকদের ৪ দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সহকারী শিক্ষকদের ৯ম গ্রেডে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এর গেজেট প্রকাশসহ চার দফা ও দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের প্রতিবাদে খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ কর্মবিরতি পালন করছে।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকা পূর্ণবিরতিতে শিক্ষকরা বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ ৩ কর্মদিবসের মধ্যে প্রদান এবং ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ৩/২ টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশের দাবি জানায়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪