চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপে একটি কিরাত সম্মেলনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার রাতে সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ওই কিরাত সম্মেলনে উপস্থিত কিছু অংশগ্রহণকারীর মুখে পাকিস্তানপন্থী স্লোগান শোনা যায় বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
সম্মেলনের একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দ্রুত বিস্তৃত আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
বিজয়ের মাসের প্রথম দিনেই এমন ঘটনা ঘটায় মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। তাঁদের অভিযোগ, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পরও দেশে পাকিস্তানপন্থী স্লোগান উচ্চারণ মুক্তিযুদ্ধের চেতনার প্রতি চরম অবমাননা।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি