| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য আলাদা শিক্ষা ও কর্মসংস্থান ব্যবস্থা: রফিকুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১২:০০:৪৬:অপরাহ্ন  |  ১১৬৮৬৮৩ বার পঠিত
জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য আলাদা শিক্ষা ও কর্মসংস্থান ব্যবস্থা: রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সিরাজগঞ্জ-৪,উল্লাপাড়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আমাদের দল ক্ষমতায় গেলে মহিলাদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান তৈরি করা হবে। মেয়েদের জন্য আলাদা স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে, সেখানে পাঠদান করবেন শুধু নারী শিক্ষক। মহিলারা অফিস, আদালত, ব্যাংক, হসপিটাল পরিচালনা করবেন এবং সেখানে শুধু নারী গ্রাহকেরা সেবা পাবেন। তাহলে নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে।  মহিলারা হচ্ছে মায়ের জাতি, সুতরাং তাদের সম্মান রক্ষার দায়িত্ব আমাদের সবার।  যা অতীতে কেউ চিন্তাও করেনি। 

সোমবার  (১ডিসেম্বর)  বিকেলে  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের সিমলা প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওঃ রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, জনগণ কোরআনের আইন ও সৎলোকের শাসন চায়। শ্লোগান উঠেছে সব দল দেখা শেষ জামায়াতে ইসলামের বাংলাদেশ। এদেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে অনেক বার। যারাই ক্ষমতায় এসেছে তারাই নিজের স্বার্থে কাজ করেছে। দেশে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডে মানুষ অতিষ্ঠ। তাই এদেরকে আর জনগণ চান না। জামায়াত ক্ষমতায় এলে এদেশে সন্ত্রাস, চাঁদাবাজী, দূর্ণীতি থাকবে না। ধর্ম- বর্ণ, জাতি-গোষ্ঠী কোন ভেদাভেদ থাকবে না।  মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। 

ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ নির্বাচনী সভায় আব্দুল সাত্তার মাষ্টারের  সভাপতিত্বে  এসময় আরো বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের  সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম,আইনজীবী এ্যাডভোকেট আবু তালেব, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী,  উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আতাউর রহমান,  ইউনিয়ন জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, উল্লাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর বাবলু কুমার ভৌমিক সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪