| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিঠ-ওপিঠ: ফেনীর পুলিশ সুপার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১৬:২০:২২:অপরাহ্ন  |  ১১৭১৫৭৯ বার পঠিত
সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিঠ-ওপিঠ: ফেনীর পুলিশ সুপার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ফেনী প্রতিনিধি: জেলার নতুন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিঠ-ওপিঠ। আমরা উভয়ই সবসময় দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করি।’

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, ‘ফেনীবাসীকে আগামী দিনগুলোতে যেন সকলের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা দিতে পারি এবং আসন্ন নির্বাচনে যেন ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেলক্ষ্যেই কাজ করবো। জেলার ১৬ লাখ মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের প্রধান কাজ। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সম্পৃক্ততা থাকবে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘জেলায় অনিবন্ধিত সিএনজি, থ্রি-হুইলার যেন চলাচল করতে না পারে— এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। চেষ্টা করবো মানুষ যেন পুলিশের ওপর আস্থা পায়।’

আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, ফেনী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত তাবাস্সুম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিং ত্রিপুরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪