| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে পারভেজ ফুড প্রোডাক্টসে অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ১০:৪৪:১৮:পূর্বাহ্ন  |  ১৯০৭২৫২ বার পঠিত
চট্টগ্রামে পারভেজ ফুড প্রোডাক্টসে অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা
ছবির ক্যাপশন: প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে যথাযথ নিবন্ধন ছাড়া খাদ্যপণ্য বিশেষত শিশুখাদ্য উৎপাদন এবং বাজারে প্রচলিত বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো নকল করে মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়।

রাজু চৌধুরী: চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের যৌথ উদ্যোগে নগরের হামজারবাগ এলাকায় মেসার্স পারভেজ ফুড প্রোডাক্টস লিমিটেডে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আবুল কালাম।

সোমবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে যথাযথ নিবন্ধন ছাড়া খাদ্যপণ্য বিশেষত শিশুখাদ্য উৎপাদন এবং বাজারে প্রচলিত বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো নকল করে মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানা আদায় করা হয়।

অভিযানে অংশ নেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী, সহায়ক কর্মচারীবৃন্দ এবং চট্টগ্রাম মহানগর পুলিশের একটি টিম।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪