| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভারে জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার, আটক ১

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ২২:২৯:৩৫:অপরাহ্ন  |  ১২০৯৬৪৩ বার পঠিত
সাভারে জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার, আটক ১

সাভার প্রতিনিধি: সাভারের বিরুলিয়া ইউনিয়নের আমিন মডেল টাউন এলাকার একটি জঙ্গল থেকে মানবদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি দুই মাস আগে নিখোঁজ হওয়া কিশোর মিলন হোসেনের (১৫) কঙ্কাল। ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়াকে আটক করা হয়েছে।

সোমবার বিকালে মিলনের মা জোসনা বেগম জঙ্গলে ছেলের গেঞ্জি ও প্যান্ট দেখতে পান। পাশেই পড়েছিল কঙ্কাল। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ কঙ্কাল উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠায়।

বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, নিখোঁজ মিলনের পোশাক দেখে তার মা কঙ্কালটি শনাক্ত করেছেন। তবে পরিচয় নিশ্চিত হতে ডিএনএ রিপোর্টের অপেক্ষা করতে হবে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, মিলন নিখোঁজের ঘটনায় পূর্বে মামলা হয়েছিল। নতুন তথ্যের ভিত্তিতে সুমন মিয়াকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

গত ২৯ সেপ্টেম্বর অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন মিলন। পরের দিন তার মা আশুলিয়া থানায় জিডি করেন, যা পরে মামলায় রূপান্তরিত হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪