| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের বোয়ালখালীতে এক গাড়ি চালকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০০:১১:৫০:পূর্বাহ্ন  |  ১৯০৬২৪৩ বার পঠিত
চট্টগ্রামের বোয়ালখালীতে এক গাড়ি চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি : বোয়ালখালীতে নিজ ঘর থেকে ফরহাদ হোসেন রাজু (৩০) নামের এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ফরহাদ হোসেন রাজু উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের মুছার বাপের বাড়ির মো.হারুনুর রশীদের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজু এক সন্তানের জনক। সে বিভিন্ন এনজিও সংস্থায় ঋণগ্রস্ত ছিলেন। তাছাড়া মোবাইলে জুয়া খেলতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তার ছোট ভাই মো.রাহুল জানান, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪