| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত পুলিশ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় লক্ষ্মীপুর এসপির

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৪:৫৪:৪৪:পূর্বাহ্ন  |  ১৯০৪৯৮২ বার পঠিত
সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত পুলিশ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় লক্ষ্মীপুর এসপির

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  

পুলিশ সুপার বলেন, সরকার আমাকে লক্ষ্মীপুরে পাঠিয়েছে একটি বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য- সেটি হলো নির্বাচন। আমাদের এখন একটাই টার্গেট, ফেব্রুয়ারির নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এজন্য সব ধরনের আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো প্রকার অঘটন যেন না ঘটে, তা নিশ্চিত করতে পুরো পুলিশ টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে শুধু পুলিশের পক্ষে নির্বাচন নিরাপদ ও সুষ্ঠু করা সম্ভব নয়, এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

সভায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল মালেকসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪