| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার আরোগ্য কামনায় মাদ্রাসায় ছাগল দান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৫:১৯:১৯:পূর্বাহ্ন  |  ১৯৫৬৪৬৪ বার পঠিত
খালেদা জিয়ার আরোগ্য কামনায় মাদ্রাসায় ছাগল দান

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বিশিষ্ট নেতা হামিদুল ইসলাম হামিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে জানের সদকাস্বরূপ দুটি ছাগল দান করেছেন।

শুক্রবার সন্ধ্যায় শহরের ফয়লা গোহাটা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ফয়লা মহিলা কওমি মাদ্রাসা এতিমখানায় ছাগল দুটি হস্তান্তর করা হয়। এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। ছাগল দুটি গ্রহণ করে শিক্ষক-শিক্ষার্থীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ ও সুস্থতা কামনা করেন।

ফয়লা গোহাটা হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষক বলেন, আমাদের মাদ্রাসার এতিম শিশুদের জন্য এ ধরনের দান অত্যন্ত কল্যাণকর। হামিদুল ইসলাম যে উদ্দেশ্যে এই সদকা দিয়েছেন, আমরা আল্লাহর দরবারে সেই দোয়া কবুলের জন্য প্রার্থনা করছি। 

হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের হৃদয়ে। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি এই সামান্য উদ্যোগ নিয়েছি। আল্লাহ যেন তাঁর ওপর অশেষ রহমত বর্ষণ করেন এবং দ্রুত সুস্থতা দান করেন এই কামনাই করি।

তিনি আরও বলেন, এতিমখানার শিশুদের মুখে সামান্য আনন্দের হাসি দেখতে পারাটাই আমার জন্য বড় পাওয়া। সমাজের সামর্থ্যবান সবাইকে এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪