| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ১১:৪৭:১৪:পূর্বাহ্ন  |  ১২০৪৮০৯ বার পঠিত
ঝিনাইদহের ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় ২টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার শিবনগরে অবস্থিত পিন্টু জামানের এইচএমবিএম ব্রিকস এবং ইশ্বরবা এলাকার আব্দুর রশিদ খোকন মিয়ার এএমবিএম ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাঁচা ইটগুলোতে পানি ঢেলে কাটাই গুঁড়িয়ে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। অভিযানকালে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমানসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমান বলেন, সরকারি বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইটভাটা পরিচালনার নিয়ম নেই। আমরা গত ২৫ সেপ্টেম্বর পৌর এলাকার ৩টি ভাটায় অভিযান চালিয়ে শুধু সীমানা প্রাচীর ভেঙে দিয়ে ইটভাটা মালিকদের কার্যক্রম বন্ধের নির্দেশ দিই। তারা সে মোতাবেক ভাটা পরিচালনা করবেন না বলে মুচলেকা দেন; কিন্তু ভাটা মালিকগণ সেই নির্দেশনা অমান্য করে এই ২টি ভাটা অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে আজ এই ২টি ভাটা গুড়িয়ে দেওয়া হলো। এই ধরনের অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪