| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তিচুক্তি বাতিল মানে ১৯৯৭ সালের আগের অস্থিতিশীল অবস্থায় ফেরত যাওয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৫:৪৯:৪২:পূর্বাহ্ন  |  ১৯০৪৫২৪ বার পঠিত
শান্তিচুক্তি বাতিল মানে ১৯৯৭ সালের আগের অস্থিতিশীল অবস্থায় ফেরত যাওয়া

রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সিনিয়র সহসভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য শান্তিচুক্তি বাতিলের উস্কানি দেশের জন্য অশুভ সংকেত। যারা শান্তিচুক্তি বাতিলের কথা বলে, তারা কি বুঝে শান্তি বাতিল মানে কি? চুক্তি বাতিল মানে ১৯৯৭ সালের আগের সেই অস্থিতিশীল অবস্থায় ফেরত যাওয়া, যা কোনো পক্ষের জন্যই সুখকর নয়। সুতরাং উস্কানি না দিয়ে শান্তিপূর্ণ আলাপ-আলোচনার আসুন। 

মঙ্গলবার সকালে রাঙ্গামাটির জিমনেশিয়াম প্রাঙ্গণে পার্বত্য শান্তিচুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে জেলা জেএসএস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঊষাতন তালুকদার অভিযোগ করেন, চুক্তি হওয়ার পর দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সরকারই এর পূর্ণ বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখেন নি। পাঁচটি সরকার বদলালেও চুক্তির মৌলিক ধারাসহ বেশির ভাগ দফাই এখনো বাস্তবায়নের বাইরে।

তিনি আরও বলেন, অনেকে অভিযোগ করেন আমরা নাকি অস্ত্র যথাযথভাবে জমা দিইনি। আমি স্পষ্ট করে বলতে চাই আমরা একটি বুলেটও রেখে আসিনি। এখন পাহাড়ে যে অস্ত্র বা চাঁদাবাজির কথা বলা হয়, তার দায় সরকারের। চুক্তির পর যে সব সশস্ত্র দল গড়ে উঠেছে, তাদের দায়ও সরকারেরই।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন হবে কিনা তা নিয়ে এখনো সংশয় আছে। তবে নির্বাচন হলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো।

সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা জেএসএসের সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমা। বক্তব্য দেন বিজয় কেতন চাকমা, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি মনি চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি এডভোকেট ভবতোষ দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রুমেল চাকমা এবং জেলা জেএসএসের সাংগঠনিক সম্পাদক সুর্নিমল দেওয়ান।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪