| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান সিলগালা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৬:০৫:০৩:পূর্বাহ্ন  |  ১৯৫৫৪৬৯ বার পঠিত
বগুড়ায় অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান সিলগালা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার রাজাবাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি ও আমদানিকৃত পণ্যে স্টিকার না থাকাসহ একাধিক অনিয়মের অভিযোগে মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়ার নিয়মিত যৌথ অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মনিটরিং এ দেখা যায়, প্রতিষ্ঠানটি দেশীয় কেমিক্যাল মোড়কজাত করে বিদেশি কোম্পানির স্টিকার ব্যবহার করছে, বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার বিক্রি করছে এবং আমদানিকৃত পণ্যে বাংলা লেবেল কিংবা মেয়াদ উল্লেখ নেই যা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

এ সময় ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রাহক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন এবং সার্বিক  সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস  টিম।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪