| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ১৩:৩২:৫৫:অপরাহ্ন  |  ১২০৯৬০৪ বার পঠিত
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বান্দরবান জেলা শাখার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) জেলা সদরের পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন উলুমুল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও কোরআন খতম করা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বান্দরবান জেলা আহ্বায়ক আলী হায়দার বাবলু, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মোহন, পৌর শাখার আহ্বায়ক আশরাফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কায়সার হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হাওলাদার, মো. শাহ আলম প্রমুখ।
এ ছাড়া বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার বাবলু জানান, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর নির্দেশনায় কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। কোরআন খতম শেষে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমাদের দোয়া অব্যাহত থাকবে। তিনি দ্রুত আরোগ্য লাভ করুন—এটাই আমাদের আন্তরিক প্রার্থনা।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪